সর্বশেষ :
20 Oct 2026, Tue

আশুগঞ্জে পিকআপ ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

আশুগঞ্জে পিকআপ ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপ ভ্যানে মাদক পরিবহনের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ৯টা ৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি নীল রঙের সন্দেহভাজন পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপ থেকে ৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মো. সোহাগ মিয়া (৩৫), পিতা: মো. আজিজুল হক, গ্রাম: চক পাঠাঘাট, থানা: নকলা, জেলা: শেরপুর। ২. সোহেল রানা (৩৫), পিতা: হাসান আলী, গ্রাম: বারবৈকা, থানা: বাসন, জেলা: গাজীপুর।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যান বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *