সর্বশেষ :
20 Oct 2026, Tue

নাটোরে আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ অনুষ্ঠিত

নাটোরে আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ অনুষ্ঠিত

মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার উদ্যোগে এবং হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সহযোগিতায়, অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ‘অনিরুদ্ধ আশরাফ আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে লালোর উচ্চ বিদ্যালয়ে আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে চ্যাম্পিয়ন হয় লালোর উচ্চ বিদ্যালয় এবং রানার্স-আপ হয় নলবাতা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুকাইয়া খাতুন।

মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এড. বাকী বিল্লাহ রশীদি, সুকুমার চন্দ্র মন্ডল ও সুবীধ কুমার মৈত্র (অলোক)। বিচারক হিসেবে ছিলেন সাংবাদিক খলিল মাহমুদ ও মমতাজুল ইসলাম।

অপরদিকে, কুইজ প্রতিযোগিতায় ১৬০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলো- (১) দিব্য সরকার, (২) মুশফিক উন নবী, (৩) চন্দ্রা দাস, (৪) শাহারিয়া, (৫) রিয়াদ, (৬) সিয়াম, (৭) মহিন, (৮) রাইসা, (৯) হাসিবুল, (১০) রাকিব, (১১) নাছরিন, (১২) দূর্জয়, (১৩) বৈশাখী, (১৪) তাইবুর ও (১৫) রাখি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি শহীদুল হক সরকার, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, জেলা প্রশাসনের কর্মকর্তা আক্তারুজ্জামানসহ সাংবাদিক, শিক্ষক ও সুধীজন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মতিন ও আজাদুর রহমান। পুরস্কার হিসেবে বই, সনদ ও প্রাইজবন্ড প্রদান করা হয়। এছাড়া চ্যাম্পিয়ন দল, রানার্স-আপ দল এবং শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালা, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগার এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে একসঙ্গে এ ধরনের শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *