সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টের সমাপনী

পাঁচবিবিতে ক্ষুদে শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টের সমাপনী

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলায় আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের দল এবং বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েদের দল বিজয়ী হয়ে অতিথিদের কাছ থেকে ট্রফি গ্রহণ করে।

সকালে খেলা শুরুর আগে স্থানীয় বিএনপি নেতা মরহুম আব্দুল ওয়াহেদ খান মাস্টারের অকাল মৃত্যুতে মাঠে উপস্থিত খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. নাজমুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বাদশা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল কর্মী মো. মামুন খান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আল ইমরান মণ্ডল, ইউনিয়ন যুবদল নেতা মো. সাদ্দাম হোসেন ও মো. রাজিব হোসেনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *