সর্বশেষ :
20 Oct 2026, Tue

পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুরিকাঘাতে তিনজন আহত, গুরুতর ১ জন রমেকে

পেট্রোল নেওয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুরিকাঘাতে তিনজন আহত, গুরুতর ১ জন রমেকে

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে তেল নিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জন গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন পৌরসভার মহেশপুর ও সুইগ্রামের বাসিন্দা কাওসার, জাহিদ ও সিহাব নামের তিন যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছিলেন বাইক চালকরা। এ সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মহেশপুর গ্রামের আজাহার মিয়ার ছেলে রেজওয়ানের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে সুইগ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদসহ কাওসার ও সিহাব আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় রেজওয়ানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *