সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয়, খাগড়াছড়ির আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ কর্মশালায় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস আলী।

প্রধান অতিথি বলেন, নবজাতক শিশুদের জন্য মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। বাজারে কৃত্রিমভাবে তৈরি করা কৌটাজাত দুধ শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও বিধিমালা-২০১৭ অনুযায়ী কৌটাজাত দুধ খাওয়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এছাড়া, মা নিয়মিত শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ালে শিশুর পাশাপাশি মায়েরও বিভিন্ন রোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকি কমে বলে মন্তব্য করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. রওশন জাহান আখতার আলো, সহকারী পরিচালক ডা. জরাশীষ রায় (Applied Nutritionist), খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের জুনিয়র ক্লিনিশিয়ান ডা. মো. তাজীর আনোয়ার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ জেলার ৯টি উপজেলার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *