সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে ঝর্ণা পুনরুদ্ধারে গ্রামবাসীদের নিয়ে সচেতনতা কর্মশালা

খাগড়াছড়িতে ঝর্ণা পুনরুদ্ধারে গ্রামবাসীদের নিয়ে সচেতনতা কর্মশালা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পার্বত্য জেলা খাগড়াছড়ি এক সময় সবুজ প্রকৃতি, গাছপালা, ঝিরি-ঝর্ণা ও প্রাণীর অভয়ারণ্য ছিল। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি ও নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে দিন দিন পাহাড়ে পানির স্তর নিচে নেমে গেছে। এর ফলে শুষ্ক মৌসুমে পাহাড়ি মানুষকে সুপেয় পানির জন্য ৪-৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।

পাহাড়ে পানি সংকট মোকাবিলায় পানি ধারণ করে রাখার লক্ষ্যে ঝর্ণা এলাকায় চারা গাছ রোপণ, প্রশিক্ষণ ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সচেতনতা কর্মশালা আয়োজন করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তৃণমূলের আয়োজনে এবং হেলভেটাস বাংলাদেশের ইসিমুড প্রকল্পের অর্থায়নে দীঘিনালা উপজেলার কাঙেরি মা ছড়া গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় গ্রামবাসীদের শুকনো মৌসুমে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পানি সংকট মোকাবিলায় ছড়া, নালা, ঝিরি ও ঝর্ণায় পানি ধারণক্ষম গাছ লাগানো এবং জলাশয় সৃষ্টি করে প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহারের কৌশল সম্পর্কে সচেতন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ, দীঘিনালা কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন এবং হেলভেটাসের মাঠ সমন্বয়কারী দীপ্তিময় চাকমা। এছাড়া কাঙেরি মা ছড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পানি সংরক্ষণ কমিটির সদস্য, ইউপি সদস্য ও কার্বারিরা অংশ নেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *