সর্বশেষ :
19 Oct 2026, Mon

মানবতার ফেরিওয়ালা: দোহারে সানু মোল্লার ঈদ উপহার বিতরণ

মানবতার ফেরিওয়ালা: দোহারে সানু মোল্লার ঈদ উপহার বিতরণ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকার কৃতি সন্তান এবং তানভীর কনস্ট্রাকশন লিমিটেড (টিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সানু মোল্লা আজ শুক্রবার (২০ মার্চ) ২৯ রমজান তার নিজ এলাকায় প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

ছাত্রজীবন থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে পথচলা শুরু করা এই তরুণ উদ্যোক্তা আজ দোহার-নবাবগঞ্জের মানুষের কাছে পরিচিত এক আস্থার নাম। করোনাকালীন সংকট থেকে শুরু করে ভয়াবহ বন্যা কিংবা হাড়কাঁপানো শীতে প্রতিটি দুর্যোগেই তিনি খাদ্য ও শীতবস্ত্র নিয়ে পৌঁছে গেছেন মানুষের দুয়ারে।

শুধু খাদ্য সহায়তাই নয়, এলাকার যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছেন তিনি। এছাড়া অসহায় ও অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহন করে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

সানু মোল্লা বলেন, মানুষের সেবাই পরম ধর্ম। আমি বিশ্বাস করি, মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া সম্ভব। সমাজের প্রতিটি বিত্তবান যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব।

শুক্রবার (২০ মার্চ) ২৯ রমজান তার নিজ বাড়িতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এই উপহার বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

সহায়তা পেয়ে খুশিতে ভাসছেন উপজেলার কয়েক হাজার পরিবার। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এই তরুণ সমাজসেবক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *