সর্বশেষ :
19 Oct 2026, Mon

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার গরিব-দুস্থদের মাঝে বিতরণ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার গরিব-দুস্থদের মাঝে বিতরণ

আকরামুজ্জামান আরিফ (কুষ্টিয়া): আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ঈদ সামগ্রী ও নগদ অর্থ কুষ্টিয়ার ভেড়ামারায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৩০০ জন অসহায় মানুষের হাতে নগদ অর্থ এবং ৩৬০টি শাড়ি তুলে দেওয়া হয়। পবিত্র ঈদকে সামনে রেখে এই উপহার পেয়ে খুশি স্থানীয় নিম্নআয়ের মানুষ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর। তিনি বলেন, সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। উৎসবের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেজন্যই প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সেক্রেটারি ডা. নুরুল আমিন জসিম, উপজেলা আমির মো. জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মো. শফিকুল আলম এবং পৌর আমির মো. হাবিবুর রহমান। বাংলাদেশ জামায়াত মনোনীত ভেড়ামারা পৌর মেয়র প্রার্থী ও পৌর সহকারী সেক্রেটারি মো. মোলায়েম হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। বিতরণকৃত এই উপহার সামগ্রী স্থানীয় দরিদ্র পরিবারগুলোর ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *