সর্বশেষ :
19 Oct 2026, Mon

হরিপুরে ইউএনওর কক্ষ থেকে নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

হরিপুরে ইউএনওর কক্ষ থেকে নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা

হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি কারিগরি কলেজের নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ‘আয়া’ ও ‘পরিচ্ছন্নতা কর্মী’ পদে নিয়োগের জন্য গতকাল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট আটজন প্রার্থী অংশ নেন। পরীক্ষা শেষে ফলাফল মূল্যায়ন ও পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্টরা ইউএনও রায়হানুল ইসলামের কক্ষে অবস্থান করছিলেন।

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান, লিখিত পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের কক্ষে বসে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করছিলাম। হঠাৎ সেখানে একদল লোক ঢুকে আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমরা এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যথাযথ নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছিল। ভাইভা শুরুর প্রস্তুতির সময় উপজেলা বিএনপির সভাপতি ও তাঁর অনুসারীরা হঠাৎ কক্ষে প্রবেশ করেন। তারা সেখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি (মব) তৈরি করেন এবং পরীক্ষকদের কাছ থেকে নথিপত্র কেড়ে নিয়ে চলে যান।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি কাজে বাধা ও নথিপত্র ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *