আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হকের পারিবারিক দোয়া ও ইফতার মাহফিলে হাজারো রোজাদারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পবিত্র রমজান মাসের ২০তম রোজায় উপজেলার ভীমপুরে নিজ বাসভবনে ২২তম বার্ষিক পারিবারিক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি।
এ সময় তিনি রোজাদারদের সঙ্গে বসেই দোয়া শেষে ইফতার করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মাওলানা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মতিয়ার রহমান, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন এবাদত, যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেনসহ ইউনিয়নের শত শত রোজাদার মুসল্লিগণ।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই।

