সর্বশেষ :
20 Oct 2026, Tue

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ দাবি করেছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। একই হামলায় জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

প্রতিবেদনে মূলত একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের উল্লেখ করা হয়েছে, যা মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার নামের একটি অ্যাকাউন্ট থেকে এসেছে বলে দাবি করা হয়। পোস্টে বলা হয়, নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং বেন-গিভর আহত হন। তবে এই অ্যাকাউন্ট সত্যিই স্কট রিটারের কি না, তা নিশ্চিত নয়।

ফার্সি ভাষার প্রতিবেদনে হামলার সরাসরি কোনো প্রমাণ বা ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া হয়নি। প্রতিবেদনে মূলত নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও প্রকাশ না হওয়া, বাসভবনের নিরাপত্তা জোরদার, মার্কিন ও ফরাসি কর্মকর্তাদের সফর স্থগিত হওয়ার খবর ইত্যাদি পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। সর্বশেষ ৭ মার্চ নেতানিয়াহু ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছিলেন।

উল্লেখ্য, ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি নতুন নয়। এর আগেও ২ মার্চ এ ধরনের প্রতিবেদন প্রকাশ হয়েছিল, যা পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *