মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নাটোর জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক নির্মল চৌধুরী, নাটোর জেলা আহ্বায়ক বাসদের দেবাশীষ রায়, বাসদের সদস্য কোরবান আলী এবং ইংগিত থিয়েটারের সাধারণ সম্পাদক জাফরুল বুলবুল প্রমুখ।
বক্তারা বলেন, ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি সাম্রাজ্যবাদী হামলা বন্ধ করতে হবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধ এবং সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে একতরফা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান তারা। এছাড়া ইরানের ধর্মীয় নেতা নিহতের ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানান এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

