আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতাবা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ Assembly of Experts। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ Ali Khamenei–এর দ্বিতীয় ছেলে মোজতাবার নাম ঘোষণা করা হয় হত্যার চার দিনের মাথায়। ৮৮ জন আলেমের সমন্বয়ে গঠিত পরিষদ এ সিদ্ধান্ত জানায় বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি প্রভাবশালী Islamic Revolutionary Guard Corps–এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। চলন-বলনে বাবার ছাপ থাকলেও তার মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেননি তিনি। তবে পিতার সান্নিধ্যে থাকায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সম্পৃক্ত ছিলেন।
এর আগে পরিবারতন্ত্রের আশঙ্কা এড়াতে মোজতাবার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন আলি খামেনি। এ পদে আলোচনায় ছিলেন Hassan Khomeini এবং প্রভাবশালী আলেম Alireza Arafi–র নামও।

