সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে সাশ্রয়ী মূল্যে ঈদ পণ্য বিক্রি কার্যক্রম শুরু

দোহারে সাশ্রয়ী মূল্যে ঈদ পণ্য বিক্রি কার্যক্রম শুরু

দোহার (ঢাকা): আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৪ মার্চ) উপজেলা পরিষদ মার্কেটের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পরিচালিত এই বিশেষ বাজারে ঈদ পর্যন্ত নির্ধারিত দামে নিম্নলিখিত পণ্যগুলো পাওয়া যাবে:

পণ্যের নাম        নির্ধারিত মূল্য
গরুর মাংস ৬৫০ টাকা (প্রতি কেজি)
গরুর দুধ ৮০ টাকা (প্রতি লিটার)
ডিম ২৮ টাকা (প্রতি হালি)

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম জানান, সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষের চাহিদা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে প্রশাসনের এমন উদ্যোগ নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য স্বস্তিদায়ক হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *