সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি: চিহ্নিত চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি: চিহ্নিত চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ড্রিম ল্যান্ড শিশু পার্ক থেকে কালুগাড়ী সড়কের সাইফুলের ইটভাটা এলাকায় রাতের আঁধারে পরিকল্পিতভাবে সড়কের রোপণকৃত গাছগুলো কেটে নিচ্ছে কথিত সমিতির একটি চক্র। প্রকাশ্যেই এসব গাছ চুরি করা হচ্ছে। স্থানীয়রা প্রভাবশালী এ চক্রকে চিনতে পারলেও ভয়ে ও ঝামেলা এড়াতে নীরব রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে পলাশবাড়ী পৌর এলাকার কালুগাড়ী/জগরজানী মৌজার সাইফুল মণ্ডলের ইটভাটার রাস্তায় ৪/৫টি বড় ইউক্যালিপটাস গাছ কে বা কারা চুরি করে কাটছিল। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরদের সন্ধানে তৎপরতা চালায় এবং গাছগুলো জব্দ করে পৌরসভায় হস্তান্তর করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিনিয়ত চক্রটি নানা কৌশলে সড়কের গাছগুলো রাতে ও ভোরবেলা প্রকাশ্যে কেটে নিয়ে গেলেও তাদের উগ্র আচরণের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নেওয়ায় সড়কের বড় বড় শতাধিক গাছ বিভিন্ন সময়ে কর্তন করেছে চিহ্নিত এ চক্রটি।

তারা দাবি করেন, পৌর শহরের কালুগাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে ১. ফারুক, ছোট বাবুর ছেলে ২. রতন মিয়া, নুরুল ইসলামের ছেলে ৩. ফরিদ, ফরিদ সরকারের ছেলে ৪. রিয়াদ, আজিজ মিয়ার ছেলে ৫. বাবলা এবং নওশা মিয়ার ছেলে ৬. লিফু সড়কের গাছ কর্তনের সঙ্গে জড়িত রয়েছে।

উল্লেখ্য, পৌর শহরের ড্রিম ল্যান্ড শিশু পার্ক থেকে কালুগাড়ী সড়কের সাইফুলের ইটভাটা এলাকায় সড়কের গাছগুলো অবৈধভাবে কর্তনের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *