ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে ঈদের আনন্দ ভাগ করে নিতে “প্রাণের প্রিয় খাগড়াছড়ি” স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে ঈদবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের মুক্তমঞ্চে অসহায় ও হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে আসন্ন ঈদ উপলক্ষে পরিবারগুলোর মাঝে নতুন জুতা ও ইফতার সামগ্রী বিতরণ করে এই স্বেচ্ছাসেবী পরিবার।
ঈদের পূর্বে হতদরিদ্র পরিবারগুলো নতুন জুতা ও ইফতার পেয়ে এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় “প্রাণের প্রিয় খাগড়াছড়ি” স্বেচ্ছাসেবী পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
“প্রাণের প্রিয় খাগড়াছড়ি” গ্রুপের অ্যাডমিন মোহাম্মদ মেহেদী হাসান জানান, এটি আমাদের গ্রুপের সবার উদ্যোগে সম্ভব হয়েছে। আমরা প্রতিবছর চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। তাছাড়া আমাদের অনেক প্রবাসী ভাই রয়েছেন, তাঁরা আমাদের এ ধরনের উদ্যোগে পাশে থাকেন। তাঁদের অনুপ্রেরণা আমাদের আরও এ রকম মহৎ কাজে উৎসাহিত করে। পবিত্র এই মাসে আমাদের সঙ্গে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

