সর্বশেষ :
19 Oct 2026, Mon

রোজাদারদের ইফতার করালেন ঢাবির ছাত্রদল নেতা মামুন খাঁন

রোজাদারদের ইফতার করালেন ঢাবির ছাত্রদল নেতা মামুন খাঁন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা এলাকায় রোজাদারদের নিজ উদ্যোগে ইফতার করালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও রাজশাহী নিউ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুন খাঁন। শনিবার বিকেলে উপজেলার বাগজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক রাজু মাস্টার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ খাঁন মাস্টার, সোনাপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. আল ইমরান মণ্ডল, অ্যাডভোকেট মো. মাসুদ রানা, দাউদপুর ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আলী সাগর, বাগজানা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা মো. রাজিব হোসেন, মো. মহব্বত হোসেন, মো. আইয়ুব আলী ও মো. মেজবাহ উল মেজবা প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় যুবদল নেতা মো. মনসুর হোসেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *