আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): জাতীয় ‘দৈনিক বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও ‘কালের বার্তা’ অনলাইন এর শ্রীমঙ্গল জেলা প্রতিনিধি আতাউর রহমান কাজলের ছোট ভায়রার বড় মেয়ে তাসনিম ফারিয়া ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। সে দিনাজপুর শহরের সেন্ট ফিলিপস স্কুল থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই বৃত্তি অর্জন করে।
দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার বাসিন্দা ফারিয়ার বাবা বেসরকারি সংস্থা আরডিআরএস-এ রংপুরে কর্মরত এবং মা সুলতানা রাজিয়া গৃহিণী। ফারিয়া ভবিষ্যতে আরও সাফল্যের জন্য সকলের দোয়া প্রার্থী।

