সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে যুবলীগ সভাপতিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ, জয় বাংলা স্লোগান

নাটোরে যুবলীগ সভাপতিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ, জয় বাংলা স্লোগান

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ২৪ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এহিয়া চৌধুরী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠজন বলে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি এবং তার ছেলে আত্মগোপনে ছিলেন। দেড় বছর আত্মগোপনে থাকার পর র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, র‌্যাব-৪ তাকে ঢাকার মিরপুরের একটি বাসা থেকে গ্রেফতার করে। র‌্যাব সদস্যরা আজ এহিয়াকে ঢাকা থেকে নাটোরে এনে নাটোর সদর থানায় হস্তান্তর করেন। এরপর সদর থানা পুলিশ তাকে নাটোরে ২০২৪ সালে সংঘটিত জুলাই যোদ্ধা রবিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আজ নাটোরে একজন আইনজীবী মারা যাওয়ার কারণে আদালত না বসায় মামলার কোনো শুনানি হয়নি। সে কারণে বাদী বা বিবাদীপক্ষের কোনো আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন না।

আদালতে তোলার সময় তিনি “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে স্লোগান দিতে থাকেন। পুলিশ তড়িঘড়ি করে আবার তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *