সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে ‘আলো’, ‘সাপোর্টিভ’ ও ‘সে-লিড’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে ‘আলো’, ‘সাপোর্টিভ’ ও ‘সে-লিড’ প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ‘আলো’, ‘সাপোর্টিভ’ ও ‘সে-লিড’ প্রকল্পের উপজেলা পর্যায়ের উদ্বোধনী (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, মহিলাবিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, সমাজসেবা কর্মকর্তা সোহেব হোসেন চৌধুরী এবং ম্যাগ বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ।

উপস্থিত ছিলেন ‘আলোয় আলো’ প্রকল্পের সমন্বয়কারী আমিনুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সুবর্ণা গোস্বামী, ‘আলো’ প্রকল্পের সমন্বয়কারী মামুন ইসলাম, প্রকল্প কর্মকর্তা আশরাফ আলী এবং ‘সাপোর্টিভ’ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুমাইয়া খন্দকার বৃন্তি প্রমুখ।

সভায় প্রকল্পগুলোর লক্ষ্য, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কার্যক্রম জোরদার করা হবে।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) এবং এতে সহযোগিতা প্রদান করে এডুকো বাংলাদেশ।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি, উন্নয়নকর্মী, সাংবাদিক, চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, চা শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *