সর্বশেষ :
19 Oct 2026, Mon

অবৈধ সম্পদ মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ মামলায় সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

ঢাকা: ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জাহাঙ্গীর আলম। তিনিই মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন।

গত ৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য ধার্য করা হয়। দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকায় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।

এর আগে অস্ত্র মামলায়ও সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *