আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসন থেকে নবনির্বাচিত সাংসদ মো. ফজলুর রহমান সাঈদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার উপজেলা কনফারেন্স রুমে সকল সরকারি দপ্তরের প্রধানদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আলোচনা ও সেগুলোর নিরসনে মতামত প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, থানার তদন্ত কর্মকর্তা মো. ইমায়েদুল ইসলাম জাহেদী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হক, আটাপুর ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী এবং পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ অন্যান্য দপ্তর প্রধানরা।

