সর্বশেষ :
20 Oct 2026, Tue

গজালিয়া আনসার ভিডিপি কমান্ডারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছড়িয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ

গজালিয়া আনসার ভিডিপি কমান্ডারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছড়িয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার হাফিজুর রহমানের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গজালিয়া এলাকায় সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান ও সহকারী প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম অভিযোগ করেন যে, চাকরি দেওয়া এবং পদমর্যাদা (র‍্যাংক) বৃদ্ধির নাম করে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা ও প্রতিহিংসার জেরে নিয়মবহির্ভূতভাবে সদস্যদের চাকরি থেকে অব্যাহতি প্রদান, প্লাটুনের আওতাধীন এলাকার মূল্যবান গাছ কাটা ও চুরির মতো ফৌজদারি অপরাধে লিপ্ত হওয়া, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার, অধস্তন সদস্যদের সঙ্গে অশোভন আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং মানসিক নির্যাতন চালানো- এসব অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে।

এছাড়া নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর ‘সোর্স’, মানবাধিকার কর্মী কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা, প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং প্রশাসনিকভাবে হেনস্তার অভিযোগও আনা হয়েছে।

তারা বলেন, গজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রহমত আলী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান এবং যুবলীগ সদস্য নুরুল আলম ব্যক্তিগত আক্রোশ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করে ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন। তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বানোয়াট এবং তাদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এটি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

লামা উপজেলা আনসার ভিডিপি কমান্ডার হাজেরা আক্তার জানান, বিষয়টি তারা জেনেছেন এবং তাদের তদন্ত টিম ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *