সর্বশেষ :
20 Oct 2026, Tue

তারেক রহমানের নেতৃত্বে ২৯৬ জন এমপিরা শপথ নিলেন

তারেক রহমানের নেতৃত্বে ২৯৬ জন এমপিরা শপথ নিলেন

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন শপথ বাক্য পাঠ করান। বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ পাঠ করাবেন।

নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে বিএনপি ষষ্ঠবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হলেও নিয়ম অনুযায়ী বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন।

৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। এছাড়া শেরপুর-৩ আসনে নির্বাচন হয়নি। গেজেট প্রকাশিত ২৯৬ জন সদস্য শপথ নিয়েছেন।

বিদায়ী স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দায়িত্ব পালনে অপারগ থাকায় সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ান।

শপথের পর বিএনপিসহ বিভিন্ন দল সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সরকার গঠনের আমন্ত্রণ পাবেন। প্রাথমিকভাবে ৩০ সদস্যের মন্ত্রিসভা গঠনের আভাস পাওয়া গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *