সর্বশেষ :
20 Oct 2026, Tue

আলীকদমে বৃদ্ধা মহিলার গলা কাটা লাশ উদ্ধার

আলীকদমে বৃদ্ধা মহিলার গলা কাটা লাশ উদ্ধার

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পুরাতন কানামাঝি ঘাট এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রহিমা বেগম স্থানীয় বাসিন্দা আবু তালেবের স্ত্রী। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সন্দেহভাজন হিসেবে দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

দুপুরে ঘটনাস্থল থেকে আলীকদম থানা পুলিশ আবদুর রহমানের দুই স্ত্রী ও তাদের দুই সহযোগীসহ মোট চারজনকে পুলিশের হেফাজতে নেয়। পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সিআইডি তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে, গত রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির ভেতরে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, রাত ৯টায় ৯৯৯-এ কল আসে যে আলীকদম উপজেলার শিবাতলী এলাকায় এক বৃদ্ধার গলাকাটা লাশ পড়ে আছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সন্দেহভাজন দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *