সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাহাড়ে উন্নয়নে বাঁধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন -ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক

পাহাড়ে উন্নয়নে বাঁধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন -ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পাহাড়ে উন্নয়নে বাঁধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন- এমন মন্তব্য করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়নের পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে এলাকার উন্নয়নের কথা তুলে ধরবেন। আপনাদের এলাকার উন্নয়নে যারা বাঁধা প্রদান করছেন, তাদের প্রতিহত করতে যোগ্য নেতা বাছাইয়ের সুযোগ হাতছাড়া করা যাবে না। সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। একই সঙ্গে আঞ্চলিক সংগঠনগুলোকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভা শেষে ৩নং ইউনিয়নের পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, এলাকার উদ্যোগী নারীদের সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে হুইলচেয়ার ও শীতের কম্বল বিতরণ করা হয়।

এতে খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ ৩নং পূজগাং ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে অতিথিদের নিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার দুঃস্থ ও অসহায়দের জন্য সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত চিকিৎসাসেবা ক্যাম্প পরিদর্শন করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *