ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ধর্মীয় উৎসব মিলিয়ে চলতি মাসের মাঝামাঝি সময়ে টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রেণিকক্ষের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির বিস্তারিত সূচি:
-
১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সাধারণ ছুটি।
-
১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার ও শনিবার): সাপ্তাহিক নিয়মিত ছুটি।
-
১৫ ফেব্রুয়ারি (রবিবার): শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ ছুটি।
উল্লেখ্য যে, ১১ ফেব্রুয়ারি ভোটের দিন দেশব্যাপী সরকারি ছুটি থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের সুবিধার্থে তার আগের দিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এটি চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রথম দীর্ঘ বিরতি।

