সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করবে বলে আমি বিশ্বাস করি -দুলু

নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করবে বলে আমি বিশ্বাস করি -দুলু

মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমার নির্বাচনী এলাকায় যতগুলো ইউনিয়ন রয়েছে, গতকাল ছিল শেষ ইউনিয়ন। যে ১২টি ইউনিয়নে আমি ঘুরেছি, মানুষের ভেতরে যে সাড়া পেয়েছি, তাতে আমি বিশ্বাস করি- নাটোর সদর ও নলডাঙ্গার মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে জয়ী করবে।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ সময়ের ব্যাপার। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান- তিনি প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত। শুধু ১২ তারিখের অপেক্ষা। ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

তিনি আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহমেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *