সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন

পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাইবান্ধা বার ইউনিটির পক্ষ থেকে নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাইবান্ধা বার ইউনিটির টিম লিডার অ্যাডভোকেট মো. আব্দুল হালিম প্রামাণিকের নেতৃত্বে অ্যাডভোকেট আমিরুল ইসলাম ফকু, মাসুদুর রহমান মাসুদ, হালিম মিয়া, রতন লাল সাহা, মনোয়ারা বেগম, রাজীব রহমান, বেলাল আহমেদ রুবেল, নাহিদ মন্ডল, লেলিন, আল ইমরান হাবিবুল্লাহ খন্দকার, জাহিদুল ইসলাম জাহিদ, কামরুল হাসান লিখন ও মুন আক্তারসহ ১৪ সদস্যবিশিষ্ট একটি টিম এ ক্যাম্পেইন পরিচালনা করেন।

এ ক্যাম্পেইনে গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে জনসাধারণের মাঝে ভোট প্রার্থনা করা হয়। পাশাপাশি বিভিন্ন মার্কেট, হাট-বাজার, দোকানি, ব্যবসায়ী এবং রিকশা, ভ্যান, অটো, সিএনজি, ইজিবাইক, মাইক্রোবাস ও ট্রাকচালকদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ মার্কায় ভোট চাওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু ও সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত ও সদস্য সচিব দুলাল সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিয়ান সরকার আরিফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *