নাটোর প্রতিনিধি।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের উদ্যোগে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে শহরের মাদরাসা মোড় গোলচত্বর থেকে শহর মহিলা জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে এই বিশাল নির্বাচনী শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মাদরাসা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তা জিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জুবাইদা কাকন লিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নারীদের প্রকৃত সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামী ব্যবস্থাই নিশ্চিত করতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ভুল বোঝানোর অপচেষ্টা করছে। কিন্তু নারী সমাজ আজ অনেক সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রাই তার বড় প্রমাণ।

