শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে উপজেলা নির্বাচন পরিচালনা অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করা হবে। তালা প্রেস ক্লাবের ভবন নির্মাণ এবং তালা উপজেলাকে পৌরসভায় উন্নীত করার চেষ্টা করা হবে। পাশাপাশি সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তালা প্রেস ক্লাবের সভাপতি এম. এ. হাকিম, সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক আজকের পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেলিম হাইদার, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন এবং সিনিয়র সাংবাদিক দলিল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান এবং যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগের বার্তার বিশেষ প্রতিনিধি এম. এ. ফয়সাল, প্রজন্ম একাত্তরের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এস. এম. লাওকাত হোসেন, তালা প্রেস ক্লাবের সদস্য আজমল হোসেন জুয়েল, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার সাংবাদিক গাজী সুলতান প্রমুখ।

