সর্বশেষ :
19 Oct 2026, Mon

নির্বাচনে যান চলাচলে ইসির বিধিনিষেধ: ১০-১৩ ফেব্রুয়ারি মোটরসাইকেল বন্ধ

নির্বাচনে যান চলাচলে ইসির বিধিনিষেধ: ১০-১৩ ফেব্রুয়ারি মোটরসাইকেল বন্ধ

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যানবাহন চলাচলের ওপর বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক নির্দেশনার মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

যানবাহন চলাচলের সময়সূচি:

  • মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত (মোট ৭২ ঘণ্টা) বন্ধ থাকবে।

  • ভারী ও হালকা যানবাহন: ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত (মোট ২৪ ঘণ্টা) ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল নিষিদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞার আওতামুক্ত যারা:

জরুরি সেবা ও বিশেষ প্রয়োজনে নিম্নোক্ত ক্ষেত্রগুলোতে এই বিধি শিথিল থাকবে:

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসন।

  • অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক ও সংবাদপত্রের গাড়ি।

  • জরুরি সেবা (ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজ)।

  • বিমানবন্দরের যাত্রী ও তাদের আত্মীয়স্বজনের গাড়ি (টিকিট প্রদর্শন সাপেক্ষে)।

  • দূরপাল্লার যাত্রী বহনকারী যানবাহন।

  • প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্টের জন্য অনুমোদিত একটি গাড়ি।

  • টেলিযোগাযোগ সেবায় নিয়োজিত (বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান) যানবাহন।

জাতীয় মহাসড়ক ও বন্দরের সংযোগ সড়কের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া স্থানীয় বাস্তবতা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনাররা প্রয়োজনে অতিরিক্ত কড়াকড়ি বা শিথিল করার ক্ষমতা রাখবেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *