মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ২৪ বছর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এ সময়ের মধ্যে তিনি চারটি নির্বাচনে কারাবন্দী থাকায় ভোটের মাঠে সক্রিয়ভাবে অংশ নিতে পারেননি।
তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।
সোমবার সকালে নাটোর সদর উপজেলার ৩ নম্বর দিঘাপতিয়া ইউনিয়নের ইছলা বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

