বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): ‘ভোট দেবো কিসে? ধানের শীষে’ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এর আগে দুপুরের পর থেকে পৌর শহরের চারদিক থেকে উপজেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ভোটাররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বরে মিলিত হন।
এ সময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুননব্বী টিটুল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান ও আজাহার আলী, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, জেলা যুবদলের সহ-সভাপতি সেকেতুর রব অনিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন ও মামুন সরকার, সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মণ্ডল, সদস্য সচিব শরিফুল ইসলাম লিপেজ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শামিম রেজা, সদস্য সচিব হাসান মোহাম্মদ ইমরান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার, সদস্য সচিব আকাশ কবির পায়েলসহ উপজেলা ও পৌর কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবীদল, তাঁতীদল, জাসাস, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

