সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে জেলা যুবদলের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা

পাঁচবিবিতে জেলা যুবদলের ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি ঘুরে বাজারের দোকানদার, হাটুরে, ভ্যান-রিকশাচালক ও পথচারীদের কাছ থেকে জয়পুরহাট-০১ আসনের এমপি পদপ্রার্থী মো. মাসুদ রানা প্রধানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে পাঁচবিবি স্টেশন- মহীপুর কলেজ সড়কের উভয় পাশের দোকানদার ও পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন তারা। এ সময় ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মদিনা মসজিদ এলাকার বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষ ভোটারদের কাছেও ভোট চান যুবদল নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মো. মুক্তাদুল হক আদনান, সদস্য মো. নয়ন প্রধান, গোলাম রাব্বানী মাস্টার, ইকবাল হোসেন, মিজানুর রহমান মিজান, মাহমুদ হোসেন মামুন, মহীপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব ফয়সাল, বর্তমান সভাপতি মো. ইমানুর রহমান এবং উপজেলা মহিলা দলের সম্পাদিকা রাজিয়া সুলতানাসহ আরও অনেকে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *