সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে জমি বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার দুই

খাগড়াছড়িতে জমি বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে আহত একজনের মৃত্যু, গ্রেপ্তার দুই

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের ভূয়াছড়ি গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে আহত বিমল ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আবদুর রশীদ ও আলামিন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া এ বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ভূয়াছড়ি রাজশাহী টিলা এলাকায় মংশুিতু ও আব্দুল বসিরের পরিবারের মধ্যে ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *