সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে হ্যালো bdnews24.com-এর উদ্যোগে শিশু সাংবাদিকতায় দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে হ্যালো bdnews24.com-এর উদ্যোগে শিশু সাংবাদিকতায় দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): হ্যালো bdnews24.com-এর উদ্যোগে খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের বাজার ফান্ড সম্মেলন কক্ষে ২০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

এ সময় তিনি বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। পাশাপাশি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে আমরা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছি। মোবাইলে ক্ষতিকর ও ভালো- দুটো দিকই রয়েছে। তবে মোবাইলের ভালো দিকটিকে গুরুত্ব দিয়ে ভালো কিছু করা সম্ভব। যেমন- মোবাইলের মাধ্যমে সৃজনশীল আবৃত্তি উপস্থাপন, কবিতা পাঠ, ভালো বক্তা হওয়ার কৌশল দেখে তা রপ্ত করা যায়।

তিনি আরও বলেন, তোমাদের এই দুই দিনব্যাপী কর্মশালার মাধ্যমে আশপাশে ঘটে যাওয়া নানা ধরনের অনিয়ম চোখে পড়লে তা প্রতিবেদন আকারে হ্যালো bdnews24.com-এ প্রকাশ করে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে পারবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তোমরা ভবিষ্যতে সাংবাদিক নাকি ডাক্তার, মাস্টার কিংবা ইঞ্জিনিয়ার হবে- সে সিদ্ধান্তও নিতে পারবে।

অনুষ্ঠানে bdnews24.com-এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন bdnews24.com-এর আন্তর্জাতিক বিভাগের সহসম্পাদক তনুশ্রী বিশ্বাস।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *