সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা

খাগড়াছড়িতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে জমকালো আয়োজনে পালিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। সরস্বতী পূজা উপলক্ষে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ, স্কুল ও কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই ভক্তরা বিদ্যাদেবী সরস্বতীর অঞ্জলি নিতে পূজামণ্ডপগুলোতে ভিড় করেন। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

সরস্বতী পূজা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দির, আনন্দনগর ভুবনেশ্বরী মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থী অনিরুদ্ধ চৌধুরী বলেন, সকাল সকাল পরিপাটি হয়ে মায়ের অঞ্জলি নিতে মন্দিরে এসেছি। মায়ের কাছে একটাই প্রার্থনা- মা যেন আমাকে বিদ্যা দান করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি।

নার্সিং পড়ুয়া শিক্ষার্থী তৃষা ত্রিপুরা বলেন, “প্রতি বছরের ন্যায় এ বছরও দেবীর অঞ্জলি নিতে এসেছি। দেবী যেন আমাদের শিক্ষার্থীদের বিদ্যা ও বুদ্ধি দান করেন। মা যেন আমার মনের আশা পূরণ করেন- আজ মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *