দোহার (ঢাকা): ঢাকা-১ আসনের দোহার ও নবাবগঞ্জে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাকের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেছেন আইনজীবীরা। শুক্রবার সকালে নবাবগঞ্জের বাগমারা থেকে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা শুরু করেন তারা। এ সময় বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ী ও পথচারীদের কাছে ভোট প্রার্থনা করেন আইনজীবীরা। পরে দুপুর থেকে ঢাকার দোহারের জয়পাড়া থেকে বিভিন্ন হাট-বাজারে প্রচারণা চালান তারা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, অ্যাডভোকেট আব্দুর রশিদ মোল্লা (ট্রেজারার, ঢাকা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট শহীদ গাজী (সাবেক অফিস সেক্রেটারি, ঢাকা আইনজীবী সমিতি), অ্যাডভোকেট মনির হোসেন রানা (সাবেক দপ্তর সম্পাদক, ঢাকা জেলা বিএনপি), বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু তালেব শিকদার, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী আখতারুজ্জামান ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল, অ্যাডভোকেট ইউনুস আলী রানা, অ্যাডভোকেট ওয়াসিম, অ্যাডভোকেট জাফর আলী দেওয়ান, অ্যাডভোকেট আবু সাঈম, অ্যাডভোকেট সায়েদ হোসেন সিরাজ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মোল্লা, অ্যাডভোকেট মহসিন হোসেনসহ আরও অনেকে।

