সর্বশেষ :
19 Oct 2026, Mon

লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩৪তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩৪তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৯, ২০ ও ২১ জানুয়ারি সোমবার, মঙ্গলবার ও বুধবার স্থানীয় লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে প্রতিদিন বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত আমন্ত্রিত মুফাসসিরিনে কেরাম কোরআনের তাফসির পেশ করেন।

প্রথম দিন ১৯ জানুয়ারি সোমবার কোরআন থেকে তাফসির পেশ করেন- বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব হযরত মাওলানা শায়েখ মাজেদুর রহমান (দা.বা.), হযরত মাওলানা সিবগাহতুল্লাহ নূর (ব্রাহ্মণবাড়িয়া), হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল (দা.বা.) ব্রাহ্মণবাড়িয়া, কুলিয়ারচর উপজেলা ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা আস-আদুল্লাহসহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।

এসময় লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের কৃতিসন্তান মো. মজিবুর রহমান (আতিক), সিআইপি।

দ্বিতীয় দিন ২০ জানুয়ারি মঙ্গলবার (বয়ান বাদ মাগরিব) কোরআন থেকে তাফসির পেশ করেন- মাদরাসা-ই ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর, কুমিল্লার মুহতামিম হাকিমুন নফস হযরত মাওলানা আল্লামা মুফতি মুশতাকুন্নবী কাসেমী (দা.বা.), মাদরাসায়ে আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লার মুহতামিম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী (দা.বা.), বাংলাদেশ হেফাজতে ইসলামের কুলিয়ারচর উপজেলা শাখার আমির হযরত মাওলানা বাহাউদ্দীন (দা.বা.), কুলিয়ারচর উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ আনোয়ার (দা.বা.)সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।

এসময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের পক্ষে তাঁর ছোট ভাই, পৌর বিএনপির ১নং সদস্য মোহাম্মদ সাইয়ুম সিদ্দিকী।

তৃতীয় ও শেষ দিন ২১ জানুয়ারি বুধবার কোরআন থেকে তাফসির পেশ করেন- হযরত মাওলানা আব্দুল মান্নান উসমানী (দা.বা.) খুলনা, জামিয়া কাসেমিয়া আল-ইসলামিয়া নারায়ণগঞ্জের মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি মুজিবুল হক ফরায়েজী (দা.বা.), হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ (দা.বা.)- নরসিংদী (বয়ান বাদ এশা), জামিয়া আরাবিয়া নূরুল উলুম কুলিয়ারচরের প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল কাইয়ুম খান (দা.বা.)সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম।

এসময় লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ডা. মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন রানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান।

এছাড়াও উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, লক্ষ্মীপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্থানীয় উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও মহিলা মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মধ্যরাত পর্যন্ত কোরআন থেকে তাফসির শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল পরিচালনা করেন লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন। সার্বিক সহযোগিতায় ছিলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মো. সাদেকুর রহমান এবং লক্ষ্মীপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

প্রচারণায় ছিলেন মো. তাজুল ইসলাম (তাজ)। মাইক ও আলোকসজ্জার দায়িত্বে ছিলেন লক্ষ্মীপুর মুন্সিবাড়ি ফেয়ার ফয়েলসের স্বত্বাধিকারী মো. সানাউল্লাহ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *