সর্বশেষ :
19 Oct 2026, Mon

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের প্রচারণা শুরু

মো. রাশেদুল ইসলাম নাটোর): আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক মন্ত্রী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের দিয়ার গ্রাম থেকে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী আজ সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় মসজিদে দুই রাকাত নামাজ আদায়ের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি শহরের নিতাই বাজার, লালবাজার ও ট্রাফিক মোড় এলাকায় প্রচারণা চালান। এ সময় জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে মোট প্রার্থী রয়েছেন ৬ জন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৮৬ জন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *