সর্বশেষ :
20 Oct 2026, Tue

কুষ্টিয়ায় জমকালো আয়োজনে জনবাণীর ৩৫তম বর্ষবরণ পালিত

কুষ্টিয়ায় জমকালো আয়োজনে জনবাণীর ৩৫তম বর্ষবরণ পালিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার প্রকাশনার ৩৫ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় জনবাণী পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলামের আয়োজনে কুষ্টিয়া সিংগার মোড়ে অবস্থিত আজকের আলো মিডিয়া হাউজের পঞ্চম তলার হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি এবং আজকের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. গাজী মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আন্দোলন বাজারের সম্পাদক ও প্রকাশক মো. আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বিশিষ্ট কলাম লেখক মো. শহিদুল্লাহ, স্টার নিউজ ও প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. জহুরুল ইসলাম, নাগরিক টেলিভিশন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, ডিবিসি নিউজ ও সমকালের জেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন রানা, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. আরিফ মেহমুদ এবং রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সাধারণ সম্পাদক মো. রাসেল পারভেজ।

এছাড়াও উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. রুহুল আমিন বাবু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মো. আনিস মণ্ডল, দৈনিক কুষ্টিয়ার বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. লাল্টু আহমেদ, কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. আরাফাত হোসেন, দেশতথ্য পত্রিকার স্টাফ রিপোর্টার ও জনকণ্ঠ পত্রিকার মিরপুর প্রতিনিধি ওপেলিয়া কনি, এনপিবির জেলা প্রতিনিধি মিশুক ইসলাম, খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. সৌরভ হোসেন, নিরপেক্ষের জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম, দৈনিক কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার বাদশা আলমগীর, দেশের পত্র পত্রিকার জেলা প্রতিনিধি মো. মিন্টু ইসলামসহ কুষ্টিয়ার স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সাংবাদিকবৃন্দ জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *