সর্বশেষ :
20 Oct 2026, Tue

আমাদের সামনে ১২ তারিখে সাধারণ ভোট ও গণভোট রয়েছে: উপদেষ্টা নূর জাহান

আমাদের সামনে ১২ তারিখে সাধারণ ভোট ও গণভোট রয়েছে: উপদেষ্টা নূর জাহান

মো. রাশেদুল ইসলাম (নাটোর): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মিস নূর জাহান বেগম বলেছেন, আমরা আজ এখানে সমবেত হয়েছি খোলামেলা আলোচনার জন্য। আমাদের সামনে যে ১২ তারিখে ভোট রয়েছে, সেখানে আছে সাধারণ ভোট এবং গণভোট। মূলত আমরা গণভোট নিয়েই কথা বলতে এসেছি। গণভোট কেন, কেন গণভোটে আমাদের ‘হ্যাঁ’ দিতে হবে- এই বিষয়গুলো সাধারণ সভার মাধ্যমে সবার সঙ্গে মতবিনিময় করব এবং জনগণকে জানাবো।

তিনি বলেন, বাংলাদেশ ১৯৭১ সালে একবার স্বাধীন হয়েছিল। সেই সময় পশ্চিমা গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই বৈষম্যের অবসান হয়নি, বরং দিনে দিনে তা বেড়েছে। তাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।

উপদেষ্টা আরও বলেন, আমরা মহিলারা এখনও অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। মেয়েদের অংশগ্রহণ বাড়াতে হলে আমাদের সবাইকে একমত হতে হবে। এসব বিষয় নিয়েই আমরা সবার সঙ্গে কথা বলছি, যাতে এই গণভোটে রায় দিয়ে আমরা ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে পারি।

রোববার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *