সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে দেশনেত্রীর জন্য দোয়া মাহফিল

পাঁচবিবিতে দেশনেত্রীর জন্য দোয়া মাহফিল

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার আসরের নামাজ শেষে উপজেলার পানিয়াল গ্রামে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রেজুয়ান নবীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল নেতা আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রাব্বি, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাঈদ ইবনে মাস্টার, আওলাই ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আওলাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কাজী আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউর ইসলাম রকি,সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *