সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী

পাঁচবিবিতে শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ আরাফাত রহমান কোকো’র স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি সোবহান মুহুরী, যুবদল নেতা মামুন মণ্ডল, আজাদুল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব হোসেন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন কাজল, নুরুজ্জামান হোসেন, মোঃ হাবিব হোসেন, মোরসালিন, সোহান, রায়হান, তামিম ও শিহাব হোসেনসহ আরও অনেকে।

উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও যুবদল নেতা মোঃ রাকিব হোসেন স্বপন।

তিন দিনব্যাপী ধুরইল মাঠে অনুষ্ঠিত শহীদ কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে দিনাজপুরের ঘোড়াঘাট রাঙ্গামাটি ফোন্ডস স্পোর্টিং ক্লাব ৪-৩ গোলে নওগাঁর সিএমজেএফসি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে জয়ী ও রানার্সআপ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *