সর্বশেষ :
20 Oct 2026, Tue

অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা: দেশের বর্তমান নিরাপত্তাহীনতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ রিট আবেদনটি দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, আইজিপি এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, গত গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার পুরস্কার ঘোষণা করার পরও এই অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি।

রিট আবেদনে উল্লেখ করা হয়:

  • জীবনহানির আশঙ্কা: বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় ভোটার ও প্রার্থীদের জীবন হুমকির মুখে। সম্প্রতি ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ উসমান হাদি নিহতের ঘটনা এর প্রমাণ।

  • নির্বাচন কমিশনারের শঙ্কা: নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহও নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

  • মৌলিক অধিকার লঙ্ঘন: রিটকারীর মতে, অস্ত্র উদ্ধার না করে নির্বাচন করা সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের ‘জীবনের অধিকার’ লঙ্ঘনের শামিল।

লুট হওয়া সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া এবং নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *