সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর সহযোগিতায় খাগড়াছড়ি প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলার মোট ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, এই প্রশিক্ষণটি সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের সমসাময়িক নির্বাচনী নিয়ম-কানুন মেনে কীভাবে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে, সে বিষয়ে এই প্রশিক্ষণের মাধ্যমে ধারণা পাওয়া যাবে। যা আগামীতে সাংবাদিকদের বাস্তব জীবনে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের অপসাংবাদিকতা থেকে সতর্ক থেকে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের আহ্বান জানান।

নির্বাচনী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিআইবির পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *