মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের লালপুরে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় খ্রিস্টান সম্প্রদায়ের আদিবাসীরা বিশেষ প্রার্থনা করেছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার জোত্রামানাত আদিবাসী পল্লীর ‘যিহোবা নেহে চার্চে’ এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এ সময় ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনাসংগীত পরিবেশন করা হয়। পরে বাইবেল পাঠ করা হয় এবং ঈসা (আ.)-এর কাছে বিশেষ প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসীরা।
এ সময় আদিবাসী পল্লীর প্রধান নরেন ঠাকুরসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

