সর্বশেষ :
20 Oct 2026, Tue

খাগড়াছড়ি সদরে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ি সদরে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের আনন্দনগর সুইচগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বরুন কুমার দে (৪৫)। তিনি খাগড়াছড়ি পৌরসভার আনন্দনগর এলাকার বাসিন্দা এবং খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বরুন কুমার দের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় গত ৫ জুলাইয়ের পর দায়ের করা একাধিক মামলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *