সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে শতাধিক গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দিন আনা দিন খাওয়া মানুষের মাঝে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন “ইকরা ফাউন্ডেশন”-এর উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকরা ফাউন্ডেশনের সভাপতি মো. গোলাম মোক্তাদির রাব্বি, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মো. একরামুল হক, কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান জিহাদসহ এলাকার সুধীজন। তারা অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

শীত নিবারণের কম্বল পেয়ে অনেকেই সংগঠনের সদস্যদের প্রতি প্রাণভরে দোয়া করেন। সংগঠনের সভাপতি ও সম্পাদক বলেন, আমরা এলাকার যুবকদের নিয়ে এই ফাউন্ডেশনটি গড়ে তুলেছি এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা আরও বলেন, সমাজের প্রতিটি বিত্তবান মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *